ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৪:২৮

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আজ অনুষ্ঠিত হলো জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, সামাজিক সমস্যা, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, যানজট, বাজার ব্যবস্থাপনা, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সাম্প্রতিক বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,“সুশাসন প্রতিষ্ঠায় আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ এবং জনগণের মধ্যে সমন্বয় থাকা জরুরি। সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি নিরাপদ ও উন্নত কুষ্টিয়া গড়তে পারবো।”
তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনরায় উল্লেখ করে বলেন, মাদক দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।” সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন কার্যকরী প্রস্তাবনা দেন এবং সম্মিলিতভাবে তা বাস্তবায়নের অঙ্গীকার করেন। সভা শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,
একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জেলা গড়তে আপনারা যেভাবে সহযোগিতা করছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশা করি।

Aminur / Aminur

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের