ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ে আরিফুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ২:৫৪

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও শহীদ আরিফুর রহমান হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের ব্যানারে রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শহীদ আরিফুর রহমানের বাবা ফরমান আলী বলেন, তার ছেলেকে গুলি করে মেরে ফেলল, তার বিচার পাননি। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক মোছা. ফরিদা ইয়াসমিন বলেন, আপনারা সবাই জানেন আমার ভাইকে গুলি করে মেরেছে অথচ পুলিশ বলেছে ইটপাটকেলের আঘাতে নিহত মারা গেছে। আমরা বিচারের জন্য এসপি-ডিসির কাছে গেলে কিন্তু কোনো মামলা না নিয়ে পুলিশ বলেছে শিবিরের কর্মী আরিফ। এজন্য আমরা কোনো বিচার পাইনি।

এ সময় অন্য বক্তারা কাদিয়ানী জলসা নিয়ে সাধারণ মুসল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ সকল মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে শহীদ আরিফুরের পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের একটি প্রতিনিধি দল।

জামান / জামান

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ