ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে অপসরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৩:৩
নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. টিপু সুলতান ও বিদ্যোৎসাহী সদস্য মো. নজরুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ চত্বর প্রদক্ষিণ করে দিঘলিয়া চৌরাস্তা বাজারে এসে শেষ হয়।
 
মিছিল শেষে ৩০ মিনিট স্থায়ী মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষার্থী সুলতান হোসেন, মোস্তাক আহমেদ, ফরহাদ ইসলাম প্রমুখ।
 
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নবগঙ্গা ডিগ্রি কলেজে প্রশাসনিক বিশৃঙ্খলা চলছে। বর্তমানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. টিপু সুলতান এবং বিদ্যোৎসাহী সদস্য মো. নজরুল ইসলামসহ একটি স্বার্থান্বেষী মহল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মতামতকে উপেক্ষা করে বেআইনিভাবে জোরপূর্বক অধ্যক্ষকে জিম্মি করে কাগজপত্রে স্বাক্ষর করিয়ে কমিটি গঠন করেছে। আমরা এই কমিটি মানি না। অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিলের দাবি জানান তারা।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ