মহাদেবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা
নওগাঁর মহাদেবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে দফায় দফায় হামলা করে ভাংচুর, মারপিট ও লুটপাটের অভিযোগ করা হয়েছে। প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত হয়েছেন। উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম পলিপাড়া গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে বিদ্যুৎ মণ্ডল (৩৫) এ অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি বলেন, তার শরিক সিদ্দিক হোসেনের ছেলে রফিকুল ইসলামের সাথে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রতিপক্ষরা বিরোধীয় জমিতে হালচাষ করতে গেলে বিদ্যুৎ মণ্ডল বাধা দেন। এরই জের ধরে প্রতিপক্ষ রফিকুল, মৃত তাসনের ছেলে সাহার উদ্দিন ও আব্দুল কুদ্দুস, সাহার উদ্দিনের ছেলে সিদ্দিক, আব্দুল কুদ্দুসের স্ত্রী রিক্তা বেগমসহ অনেকে বিদ্যুতের বাড়িতে হামলা চালিয়ে দরজা, কয়েকটি জানালা, পানি তোলার সাব-মার্সিবল মোটর, তৈজসপত্র ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং মারপিট করে বিদ্যুৎ মণ্ডল ও তার ছেলে মাসুদ রানাকে মারাত্মক জখম করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ ক্লিনিকে ভর্তি করানো হয়। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মহাদেবপুর থানার এসআই কোরবান আলী ঘটনাস্থল পরিদর্শনে এসে জানান, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রতিপক্ষ রফিকুল ইসলাম জানান, মারপিটে তার ছেলেও আহত হয়েছে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন