ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বৈষম্যহীন নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়তে যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৩:৫৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশে আজ চরম ক্রান্তিকাল চলছে। চরম সংকটময় সময় পার করছে এ দেশ। দেশে ষড়যন্ত্রকারীরা বসে নেই, তারা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। এ দেশ রক্ষায় আমাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল আয়োজিত ‘বৈষম্যহীন নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়তে যুবদলের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (২১ সেপ্টেম্বর) শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের মণি উকিল স্মৃতি অডিটরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।

হারুনুর রশিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সরকার যদি ব্যর্থ হয়, তবে দেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে।

আলোচনার প্রতিপাদ্য বৈষম্যহীন নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রসঙ্গ টেনে হারুনুর রশিদ বলেন, গত ১৬ বছরে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়েছে। এটিকে রাতারাতি নিরাপদ কিংবা মেরামত মোটেও সম্ভব নয়। যে কারণে এখনো প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে সর্বত্রই ষড়যন্ত্র বিদ্যমান। যদি আমাদের মধ্যে ঐক্য অটুট থাকে তাহলে যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবিলা করতে সক্ষম।

সাবেক এমপি হারুন বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল আয়োজিত সভার মধ্যদিয়ে আমরা যে মেসেজটি সরকার ও দেশের মানুষের কাছে দিতে চাই তা হলো- আগামীতে আমরা সুযোগ পেলে বৈষম্যহীন নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলব। বিগত দিনে যে টেন্ডারবাজি ও অনিয়ম হয়েছে, আমরা তা প্রতিরোধ করব। আমরা অনিয়মের পথে পা বাড়াব না। বাংলাদেশকে সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের আরো বেশি ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিষু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, ছাত্রদল নেতা মীম ফজলে আজীমসহ পাঁচ উপজেলার নেতৃবৃন্দ।

T.A.S / জামান

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা