ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় শিক্ষক সমিতির কমিটি গঠন


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৩:৫৭
বাগেরহাটের শরণখোলায় জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বাংলাদেশ ডিজিটাল প্রাথমিক শিক্ষক সমিতি শরণখোলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। আলোচনার ভিত্তিতে মো. শহিদুল হক চৌধুরীকে সভাপতি ও নাসির উদ্দিন মুক্তাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
 
এ সময় সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহমান, মো. ইব্রাহিম হোসেন ও নুরুন্নাহার, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান ও সাবিনা আক্তার, কোষাধ্যক্ষ মো. সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মালেক হাং, প্রচার সম্পাদক নুরুল আমিন, শিক্ষাবিষয়ক সম্পাদক এফএম শামীম আহসান, মহিলাবিষয়ক সম্পাদক রীনা আকতার, ধর্মবিষয়ক সম্পাদক মো. শাহআলম, ক্রীড়া সম্পাদক কেএম বজলুর রহমানসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
 
গত ১৪ সেপ্টেম্বর রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে শিক্ষকদের এক সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মো. শহিদুল হক চৌধুরীকে সভাপতি ও নাসির উদ্দিন মুক্তাকে সাধারণ সম্পাদক এবং স্কাউটার মো. সোহরাব হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়। পরে ১৮ সেপ্টেম্বর শরণখোলা উপজেলা সদরে সমিতির অস্থায়ী কার্যালয়ে শিক্ষকদের আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

এমএসএম / জামান

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া