ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পবিপ্রবিতে শিক্ষকদের মধ্যে থেকে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৪:৯

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে থেকেই নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের শিক্ষক প্রফেসর ড. খোকন হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটো, মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জনি প্রমুখ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বা্ইরে থেকে ভিসি এলে ক্যাম্পাসের ভেতরে অন্তর্কোন্দল বাড়িয়ে তোলে, বুঝতে বুঝতে সময়ক্ষেপণ করে, সুবিধাভোগীদের দৌরাত্ম্য বেড়ে যায়, রা্ইরের রাজনৈতিক চাপ সামলাতে অবৈধ নিয়োগ ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে, ভেতরের সমস্যা দিন দিন বাড়িয়ে বেতন বন্ধের উপক্রম করে। তাই ফ্যাসিস্ট সরকারের দোসর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনবিরোধী ও বিভিন্ন সরকারের আমলে সুবিধাভোগী শিক্ষক ব্যতীত শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দেয়ার দাবি জানান।

বক্তারা আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন অনেক শিক্ষক রয়েছেন। তাদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেয়া সহজ হবে। তাই বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে যে কোনো একজন যোগ্য শিক্ষককে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস