ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সেলাই মেশিনে ভর করে নতুন জীবনের স্বপ্নে এগিয়ে যাচ্ছেন হাবিবা


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৪:১২

শরীয়তপুরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহায়তায় ৩০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট জাহাঙ্গীর আলম। এ সময় সেলাই মেশিন পেয়ে পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এসব অসচ্ছল নারী।

অনুষ্ঠানে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, জেলার বেকার নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করতে বিভিন্ন উপজেলা থেকে ৩০ জন নারীকে ৭৫ দিনের সেলাই ও ফ্যাশান ডিজাইনের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে এসব নারীর মধ্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। 

নাড়িয়া উপজেলার নশাসন এলাকা থেকে সেলাই মেশিন নিতে এসেছেন হাবিবা আক্তার নামে এক কলেজশিক্ষার্থী। হাবিবা আক্তারের সাথে কথা হলে তিনি জানান, তার বাবা দুলাল সরদার পাঁচ বছর আগে মারা যান। তার বড় ভাইয়ের সাথে পরিবারের কোনো যোগাযোগ নেই। ৩ বোনের মধ্যে হাবিাব সেজো। মা তাসলিমা বেগম অন্যের বাসাবাড়িতে কাজ করে সামান্য উপার্জনের টাকা দিয়ে চালিয়ে আসছেন দাদি, বড় ভাইয়ের স্ত্রী ও তার মেয়েসহ ছয় সদস্যের পরিবার। অর্থের অভাবে হাবিবার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এ সময় তিনি জানতে পারেন আনসার বাহিনীর প্রশিক্ষণের কথা। পরে ৭৫ দিন প্রশিক্ষণ শেষে একটি সেলাই মেশিন পেয়ে অর্থকষ্ট থেকে মুক্তির বার্তা খুঁজে পেয়েছেন তিনি।

এ সময় হাবিবা আক্তার বলেন, গরিব পরিবারের সন্তান হওয়ার আমাদের সংসারে টানাপড়নে চরছে। মায়ের একার পক্ষে পরিবারের এতোগুলো লোকের খাবার আর পড়াশোনার খরচ জোগাতে ভীষণ কষ্ট হচ্ছিল। এ অবস্থায় আমার পড়াশোনা চালানোই কঠিন হয়ে পড়েছিল। আমি আজ আনসার বাহিনী থেকে সেলাই প্রশিক্ষণ শেষ করে একটি সেলাই মেশিন পেলাম। এখন সেলাইয়ের কাজ করে মাকে সাহায্য করার পাশাপাশি নিজের পড়াশোনার খরচ নিজেই চালিয়ে নিতে পারব। আমি আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই।

শরীয়তপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জাহাঙ্গীর আলম বলেন, আমরা আনসার বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে কাজ করে থাকি। আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জেলার বেকার মেয়েদের স্বাবলম্বী করার চেষ্টা করি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের গড়ে তোলার পাশাপাশি পরিবারকে সাহায্য করতে পারবে। সেই ধারাবাহিকতায় আজ ৩০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এসব নারী এখন মেশিন চালিয়ে আয় করে ঘুরে দাঁড়াতে পারবে।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক