ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রৌমারীতে চলাচলের রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৪:৪৮

কুড়িগ্রামের রৌমারীতে চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে আমজাদ হোসেন নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

অপরদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কাদের সরকার ও শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকেও লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে দুই ইউপি সদস্যকে বিষয়টি দেখার নির্দেশ দেন ওই ইউপি চেয়ারম্যান।

স্থানীয় বাসিন্দা ইউনুস আলী জানান, উপজেলার বন্দবেড় ইউনিয়নের জিগ্নিকান্দি গ্রামের প্রভাবশালী আমজাদ হোসেন কয়েক দিন আগে এলাকাবাসীর চলাচলের রাস্তায় বসতবাড়ির প্রাচীর নির্মাণের জন্য কাজ শুরু করেন। তখন এলাকাবাসী সীমানা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে দেন। আমজাদ হোসেন চালাকি করে সুকৌশলে এলাকাবাসীর কথা না শুনে জোরপূর্বক বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণের কাজ সম্পন্ন করছেন। আমজাদ হোসেন প্রভাবশালী ও ক্ষমতার দাপট দেখানোয় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেননি।

এর আগে কাজ চালু অবস্থায় বাধ্য হয়ে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ দায়ের করেন। বন্দবেড় ও শৌলমারী ইউনিয়নের শেষ সীমানা হওয়ায় দুই ইউনিয়ন পরিষদের মেম্বার সাইফুল ইসলাম ও ময়েজ উদ্দিন সরেজমিন বিরোধপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং প্রাচীর নির্মাণকাজ বন্ধ করে পরবর্তীতে গ্রামবাসীকে নিয়ে আলোচনাসাপেক্ষে সমস্যা সমাধানের কথা বলেন। কিন্তু মেম্বারের কথায়ও আমজাদ হোসেনের টনক নড়েনি।  

এলাকাবাসী বাবুল মিয়া বলেন, সরকারি ১নং খাস খতিয়ানের রাস্তা আমজাদ হোসেন কারো কথার তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে এবং জোরপূর্বক সরকারি রাস্তার অর্ধেক দখল করে প্রাচীর নির্মাণ করছেন। সরকারি রাস্তা দখল হওয়ার অভিযোগ ইউএনও, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে দায়ের করা হয়েছে। পাশাপাশি আমরা অতিদ্রুত দখল হওয়া রাস্তার প্রাচীর ভেঙে দেয়ার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

বন্দবের ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. ময়েজ উদ্দিন বলেন, চেয়ারম্যানের নির্দেশ পেয়ে অভিযোগকৃত রাস্তা দখলের বিষয়ে ঘটনাস্থলে গিয়ে বসতবাড়ির প্রাচীর নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করার জন্য অনুরোধ করি। কিন্তু আমজাদ হোসেন তার নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। বিরোধপূর্ণ রাস্তাটি উদ্ধার করা না হলে জিগ্নিকান্দি, টালুয়ারচর ও পুরারচরসহ ৫টি গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

বন্দবের ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কাদের সরকার জানান, রাস্তা দখলের বিষয়টি আমাকে ওই এলাকাবাসী অভিযোগ দিয়েছিল। পরে স্থানীয় মেম্বারকে বিষয়টি সমাধানের কথা বলি। তারপরও কিভাবে আমজাদ হোসেন রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ করেছে, তা আমি বুঝতে পারছি না। তবে রাস্তাটি খোলাশা করা দরকার।

এদিকে আমজাদ হোসেনর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

উপজেলার নির্বাহী অফিসার কাজী আনিসুল হক জানান, রাস্তার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা