পাংশায় একই কুকুরের কামড়ে নারী-পুরুষসহ আহত ৮
রাজবাড়ীর পাংশায় এক ঘণ্টার ব্যবধানে একই কুকুরের কামড়ে ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে পাংশা পৌর এলাকার টেম্পোস্ট্যান্ডে নারী-পুরুষসহ ৭ জনকে কামড়ায় কুকুরটি। পরে বাজবরের বিশ্বাস ক্লিনিকের সামনে আরেকজনকে কামড়ায়। কুকুরের কামড়ে আহতরা হলেন- উপজেলার হারুন শেখ, গোলাপ আলী, হোসেন শেখ, জোসনা বেগম, লিটন, বাহার, সিদ্দিকুর রহমান ও চাঁদ আলী।
হারুণ শেখ বলেন, সকালে টেম্পোস্ট্যান্ড এলাকায় আমাদের ভ্যান একটি কক্ষে আটকে রেখে কাজে চলে যাই। আমাদের অজান্তে কুকুরটি ওই কক্ষের মধ্যে আটকা পড়ে। পরে সারাদিনের কাজ শেষে আমরা এসে ভ্যানটি বের করার জন্য কক্ষের শাটার খোলার সাথে সাথে কুকুরটি আমাদের তিনজনকে কামড়ায়। পরে ঘর থেকে বের হয়ে আরো চারজনকে কামড়েছে। পরে আমরা সবাই চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে রাব্বী বলেন, কুকুরটি কামড়ানোর কয়েক মিনিটের মধ্যেই সবাই হাসপাতলে এসেছিলেন এবং আমরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করি।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত