ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

একাডেমিক সংস্কারের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের একাংশের ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২২-৯-২০২৪ বিকাল ৫:৪৪

পরীক্ষা পদ্ধতি এবং একাডেমিক সংস্কার চেয়ে ৭ দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীরা। তবে ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালীন তারা ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে', 'কী চাই কী চাই, মিড চাই মিড চাই', 'লিখব না লিখব না, ল্যাব খাতা লিখব না' 'কৃষিবিদ হতে আসছি, ডিপ্রেশনের রোগী নয়' ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় উপাচার্যের কাছে ৭ দফাসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

দফাগুলো হলো- ১. এক্সাম পদ্ধতির সংস্কার করে, দুই সিটি-কুইজের পরিবর্তে মিড (এক সিটি-কুইজ: ৩০ মার্ক) সিস্টেম পদ্ধতি প্রণয়ন করতে হবে, একাডেমিক শিক্ষাবর্ষের ভিতরে চলমান অনার্স ব্যাচের শিক্ষার্থীদের সেমিস্টার শেষ করতে হবে, পরীক্ষার কোয়েশ্চেন পেপারে অলটারনেটিভ অপশন থাকতে হবে (যেমন ১২ টা প্রশ্নের ভিতর যেকোনো ১০ টার উত্তর), মিডের (সিটি-কুইজ) সিলেবাস ফাইনালে থাকা যাবে না, মিড (সিটি-কুইজ) পরীক্ষার সময় Break Before Exam থাকতে হবে।; ২. ইপ্রুভমেন্ট এর ব্যবস্থা করতে হবে ও কোর্স কারিকুলাম মোডিফিকেশন করে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে হবে; ৩. প্রাক্টিক্যাল খাতা লেখার নিয়ম সম্পূর্ণ বাদ দিতে হবে (প্রয়োজনীয়তা সাপেক্ষে গ্রুপভিত্তিক ফিল্ড ওয়ার্ক, প্রেজেন্টেশন, এসাইনমেন্ট দেওয়া যেতে পারে) ; ৪. অনার্সের সকল শিক্ষার্থীদের ইন্সটিটিউশনাল মেইল (edu mail) প্রদান করতে হবে ; ৫. ফাইনাল এক্সাম সম্পন্ন হওয়ার ১ মাসের ভিতর রেজাল্ট পাবলিশ করতে হবে, ফাইনাল এক্সাম শুরু হওয়ার পূর্বেই মিড ও প্রাক্টিক্যাল এক্সাম আর নম্বর প্রকাশ করতে হবে ; ৬. ক্লাসরুম ফ্যাসিলিটিজ (এসি, সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, ফ্যান) বৃদ্ধি করতে হবে ; ৭. স্ব-স্ব ফ্যাকাল্টির দাবি গুলো অতিসত্বর মেনে নিতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ সেখানে উপস্থিত হয়ে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে একাডেমিক কাউন্সিল থেকে সিদ্ধান্ত নিয়ে অফিস আদেশ আসবে বলে প্রশাসন থেকে জানানো হয়। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

T.A.S / জামান

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য