ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

লোহাগড়ায় জোড়া হত্যার জেরে ভাংচুর-লুটপাটের মহোৎসব


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২২-৯-২০২৪ রাত ৯:১৪

নড়াইলের লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মিরান শেখ (৩৫) এবং  জিয়ারুল শেখ ( ৪০) নামে আপন দুই ভাইয়ের হত্যার ঘটনাকে কেন্দ্র করে চলছে হামলা, ভাংচুর-লুটপাটের মহোৎসব। হত্যাপরবর্তী ভাংচুর-লুটপাট যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সরেজমিন রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দাঙ্গাকবলিত চর মল্লিকপুর গ্রামে ভয়ঙ্কর এসব চিত্র দেখা গেছে।

গত বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর মল্লিকপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মিরান শেখ ও জিয়ারুল শেখ উপজেলার চর মল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে। চলমান বিরোধের জেরে তাদের খুন করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহত মিরান শেখ ও জিয়ারুলের বড় ভাই মুরাদ শেখ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের নামে মামলাটি দায়ের করেন। এ মামলায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামের মৃত আলিম শেখের ছেলে মিন্টু শেখ (৫০), পিন্টু শেখ (৪০) ও শরিফুল শেখ (৩৫)। অন্য আসামিরা এখনো পলাতক।

হত্যাপরবর্তী গ্রেফতার আতংকে গ্রামটি পুরুষশূন্য থাকায় বাড়িঘর ভাংচুর যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ধ্বংস হচ্ছে বাড়িঘর আর লুটপাট হচ্ছে অসহায় মানুষের সহায়-সম্বল। প্রতিপক্ষের হামলা ও মামলার ভয়ে পুরুষরা গ্রাম ছেড়ে পালিয়েছে। সবচেয়ে বড় যে ক্ষতি হচ্ছে তা হলো এলাকার কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া। দিনে-দুপুরে চলছে লুটপাটও। গ্রামটিতে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

একাধিক ভুক্তভোগী জানান, ঘটনার সাথে জড়িত অনেকেই আত্মগোপনে চলে গেছেন। আবার যারা জড়িত নন, এমন অনেকেই গ্রেফতার আতংকে গ্রাম ছেড়ে পালিয়েছেন। এই সুযোগ কাজে লাগিয়ে বাড়িঘরে লুটপাট করা হচ্ছে। হত্যার ঘটনা ও মামলার পর থেকেই পুরুষশূন্য হয়ে পড়েছে ৪০ থেকে ৫০টি পরিবার। ফলে এলাকার একদল দুর্বৃত্তরা বাড়িঘরে লুটপাট শুরু করেছে। লুটপাটে জড়িত দুষ্কৃতকারীরা সাধারণ ও নিরীহ মানুষের বাড়িতেও লুটপাট চালাচ্ছে। এতে গরু, ছাগল, ফ্রিজ, টিভি; এমনকি জামা-কাপড়সহ সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে তারা। লুটপাট ঠেকাতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এমএসএম / জামান

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা