ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুবিতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ১১:১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অষ্টম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী। এছাড়া উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

রবিবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. হায়দার আলীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল উপ-উপাচার্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। 

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. হায়দার আলী, কমি্পউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর পদে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০১৩-এর ১১ (ক) (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মাসুদা কামাল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়টির প্রো ভাইস-চ্যান্সেলর পদে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০১৩-এর ধারা ১২(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, মার্কেটিং বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনগুলোতে আরো বলা হয়, এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। প্রত্যেকে চার বছর এ দায়িত্ব পালন করবেন। উপর্যুক্ত পদের প্রত্যেকে অবসর অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তারা বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং অন্যরাও সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগসমূহ বাতিল করতে পারবেন।

এমএসএম / জামান

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য