ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গুম হওয়া আরিফকে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৩:২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট থেকে ২০১৭ সালের ১ জুলাই গুম হওয়া আরিফকে ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গুম হওয়া আরিফুলের স্ত্রী মোসা. মাজেরা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জেলা প্রশাসকের কাছে স্বামীকে জীবিত অবস্থায় ফিরে পেতে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ, দেবীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, আরিফুলের ছোট ভাই সোহেল রানা, চাচা জালাল উদ্দীন, বড় ভাই বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আরিফুলকে ২০১৭ সালের ১ জুলাই দুপুর আড়াইটার দিকে কোচিং চলাকালীন সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার জন্য বারবার থানায় গেলেও অভিযোগ ্রগহণ করা হয়নি, এমনকি আমাদেরও গুম করার হুমকি প্রদান করে।

জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরিফুলকে জীবিত ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে স্মারকলিপিতে অনুরোধ জানানো হয়।

এমএসএম / জামান

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা