ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল মায়ের


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৩:৪

গরু গোসল করাতে নদীতে গিয়েছিল মা ও মেয়ে। একপর্যায়ে গরুর রশি পায়ে প্যাঁচ লেগে মেয়ে মিম আক্তার (১১) নদীর পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে মা নদীতে ঝাঁপ দেন। স্থানীয়দের সহায়তায় মেয়ে প্রাণে বেঁচে গেলেও মা রেজিয়া খাতুন (৬০) মারা যান। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এমনই মর্মান্তিক ঘটনা ঘটে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামের সোমেশ্বরী নদীতে। তারা হলেন ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী ও মেয়ে। চার মেয়ে ও দুই ছেলের মধ্যে শিশু মিম সবার ছোট

জানা গেছে, রবিবার বিকেলে গরু গোসল করানোর জন্য বাড়ির পাশে সোমেশ্বরী নদীতে যায় রেজিয়া খাতুন ও তার মেয়ে মিম। গরু গোসল করানোর একপর্যায়ে গরুর রশি পায়ে প্যাঁচ লেগে নদীর পানিতে পড়ে যায় মেয়ে মিম। ওই সময় মেয়েকে বাঁচাতে মা রেজিয়া খাতুন ঝাঁপ দিলে ডুবে যায় তারা। ওই সময় আশপাশের লোকজন এ দৃশ্য দেখে সেখানে এসে তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা রেজিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। মেয়ে মিমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের আত্মীয় জালাল উদ্দিন বলেন, রেজিয়া খাতুনের লাশ হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছে। উনার ছেলে-মেয়েরা ঢাকা থেকে আসার পর দাফন করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, মা-মেয়ে পানিতে ডোবার ঘটনায় স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিয়ে এলে রেজিয়া খাতুনকে মৃত অবস্থায় পাই। মেয়ে মিম হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, এমন ঘটনার সংবাদ এখনো পাইনি। খবর পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব