নিজস্ব অর্থায়নে মনোহরগঞ্জ-লাকসাম সড়কে মেরামতকাজ করছেন মাসুদুল আলম বাচ্চু
বিএনপির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে মনোহরগঞ্জ-লাকসাম সড়কের মেরামতকাজ করছেন কুমিল্লা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু এবং মনোহরগঞ্জ উপজেলা যুবদল নেতা হাসান পাটোয়ারী।
উপজেলা সদরের মনারগঞ্জ বাজার থেকে আশীরপার বাজার পর্যন্ত সড়কের মেরামতকাজ চলছে। দীর্ঘস্থায়ী বন্যা ও স্রোতের কারণে সড়কের অধিকাংশই এখন চলাচলের অনুপযোগী। সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজার থেকে আশীরপার বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে।
বন্যার পানি বাড়ার পর উপজেলার ১১টি ইউনিয়নের অধিকাংশ সড়ক পানিতে ডুবে যায়। বন্ধ হয়ে যায় লাকসাম-মনোহরগঞ্জের সড়কে ভারী যানবাহন, ট্রাক্টর, পিকআপ, সিএনজি, অটোরিকসা, ভ্যান, মিশুক চলাচল। নিরুপায় হয়ে মানুষ তখন চলাচল শুরু করেন। ট্রাক্টর, পিকআপ, ভ্যান দিয়ে মালামাল ও যাত্রী পরিবহন করা হয়। সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্ত হয়ে অবকাঠামো হুমকির মুখে পড়ে।
স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ করছেন এলাকার যুবকরা। এতে ক্ষতিগ্রস্ত সড়কের গর্ত ভরাট করায় কমেছে জনদুর্ভোগ। এমন উদ্যোগ গ্রহণের পর উপজেলার মনোহরগঞ্জ বাজার থেকে আশীরপাড়, লাকসাম সড়কে যান চলাচলে স্বস্তির কথা জানিয়েছেন যাত্রী, ড্রাইভার, যানবাহন মালিক ও পথচারীরা।
সরেজমিন দেখা গেছে, ১০-১৫ জনের একদল যুবক সোমবার মনোহরগঞ্জ-লাকসাম সড়কের বিভিন্ন স্থানে বন্যার পানিতে তৈরি হওয়া গর্ত ভরাটের কাজ করছেন। সুড়কি দিয়ে এসব গর্ত ভরাটের কাজ চলছে। নির্দেশনা দিয়ে গর্ত ভরাটের কাজ করাচ্ছেন কুমিল্লা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুল আলম বচ্চু, যুবদল নেতা হাসান পাটোয়ারী, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. হারুনুর রশিদ।
হাসান পাটোয়ারী বলেন, বন্যার পানি নামার সাথে সাথে সড়কের বিভিন্ন স্থানে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। বিশেষ করে সড়কটির খানাতুয়া ব্রিজের সামনে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মেরুয়া, আশীরপাড়, গোয়ালীয়ারা, রশিদপুর, মনোহরগঞ্জ বাজারের সামনে সিএনজি স্ট্যান্ডে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ কমাতে যানচলাচল নিশ্চিত করতে ব্যক্তিগত অর্থায়নে এমন উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।
T.A.S / জামান
বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ