ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে ইয়াবাসহ আটক ১


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৪ বিকাল ৬:৫

নেত্রকোনার দুর্গাপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে এক হাজার পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির প্রায় ৪০ হাজার টাকাসহ মোশারফ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক মোশারফ হোসেন দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া কোনাপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন লাখ টাকা। 

মামলা সূত্রে জানা যায়, গোদারিয়া এলাকায় মোশারফের বাড়িতে ইয়াবার বড় চালান রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রহমত আলী এবং দুর্গাপুর সেনা ক্যাম্পের সার্জেন্ট আজিমুলের নেতৃত্বে সোমবার সকালে অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে মোশারফ হোসেনের ঘর থেকে একটি সিনথেটিক ব্যাগের ভেতরে কালো স্কসটেপে মোড়ানো কমলা বর্ণের এক হাজার পিচ ইয়াবাসহ এ কাজের সাথে জড়িত থাকার অপরাধে মোশারফ হোসেনকে আটক করা হয়।

অভিযান পরিচালনায় ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক মো. মাহাবুব আলম, সুলতানা রাজিয়া, মো. ফারুক মিয়া, সিপাহী মো. আজিজুল, আকরাম হোসেন, জহিরুল ইসলাম ও জুয়েল আকন্দ এবং দুর্গাপুর সেনা ক্যাম্পের সার্জেন্ট আজিমুল, এলসিপিএল মো. আরিফ, সৈনিক মো. মোতালেব, মো. রিপন, মো. সাজ্জাদ, মো. শাকিল, মো. সায়মুন, মো. মামুন, মো. রাজিব ও মো. তরিকুল।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ রহমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিচ ইয়াবাসহ মোশারফ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত আছেন বলে জানিয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এলাকার শান্তি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

T.A.S / জামান

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব