চৌগাছায় শারদীয় দুর্দোৎসব পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যশোরের চৌগাছায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবর (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, উপজেলা পূজা পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, পৌর শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ রায় প্রমুখ।
এ সময় উপজেলা প্রকৌশলী রিসায়াত ইমতিয়াজ, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, ডিজিএম প্রকৌশলী বালি আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার, শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান, মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, আনসার-ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ হোসেন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, মমিনুর রহমান, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ আবু জাফর, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শওকত আলী, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, পূজা পরিষদের সদস্য শ্যামল মিত্র, অশোক কুমার, সঞ্জয় কুমার, নিখিল চন্দ্রসহ উপজেলা পরিষদের দপ্তরগুলোর কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পূজা পরিষদের উপজেলা এবং পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বছরের তুলনায় এ বছর চৌগাছাতে ১৩টি পুজামণ্ডপ কমে ৩৬টি মণ্ডপে পুজা উদযাপন হবে। এরমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৯ ও পৌর এলাকায় ৭টি পুজামণ্ডপ হবে।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রতিটি পুজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। মণ্ডপের নিরাপত্তায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল থাকবে। পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিসর্জন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান