ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ : ধর্ষক কারাগারে


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩-৯-২০২৪ বিকাল ৬:৪৬

মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে জমশেদ মিয়া (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে রবিবার রাতে জমশেদকে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা।

জমশেদ উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, জমশেদ ভুক্তভোগী কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে আসছে। রবিবার রাতে জমশেদ ভুক্তভোগীর বাড়িতে আবারো ধর্ষণের উদ্দেশ্যে গেলে স্থানীয় জনতার সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে জমশেদকে গ্রেপ্তার করেন।

ওসি আরো বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে জমশেদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। জমশেদ বিবাহিত এবং তার স্ত্রী-সন্তান রয়েছে বলেও জানান তিনি।

T.A.S / জামান

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান