টিকিট জালিয়াতির দায়ে বিআইডব্লিউটিএর ৬ কর্মচারী সাসপেন্ড
ঢাকা নদীবন্দরের সদরঘাটে টিকিট জালিয়াতির সাথে জড়িত থাকার দায়ে ৬ কর্মচারীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সদরঘাট টার্মিনালে প্রবেশের জন্য সরকারি প্রবেশ ফি ১০ টাকা মূল্যের টিটিট রি-সেল করছিল উক্ত কর্মচারীরা। এ সময় সেনাবাহিনীর একটি টহল টিমের কাছে তারা হাতেনাতে ধরা পড়েন।
এ সময় বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক একেএম আরিফ উদ্দিনের হস্তক্ষেপে তাদের ছাড়িয়ে রাখা হয় এবং ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু গণমাধ্যমকর্মীদের মাঝে বিষয়টি জানাজানি হলে শেষ পর্যন্ত ধামাচাপা দেয়া অসম্ভব হয়ে পড়ে। একপর্যায়ে বাধ্য হয়ে তাদের সাসপেন্ড করা হয়। অভিযুক্ত কর্মচারীরা বিআইডব্লিউটিএ এমপ্লয়িজ ইউনিয়নের কথিত সভাপতি মাজহারুল ইসলামের অনুসারী ছিলেন।
৬ জনের মধ্যে মো. মোনায়েম বসুনিয়া এবং পারভেজ খান বিআইডব্লিউটিএ এমপ্লয়িজ ইউনিয়নের কমিটিতে ছিলেন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন- মোনায়েম বসুনিয়া (শুল্ক আদায়কারী), সলিমুল্লা চৌধুরী (শুল্ক আদায়কারী), জাহাঙ্গীর হোসেন (শুল্ক আদায়কারী), রেজওয়ানুল ইসলাম (শুল্ক প্রহরী), রফিক উল্যাহ (শুল্ক প্রহরী এবং পারভেজ খান (শুল্ক প্রহরী)।
বরখাস্ত আদেশে উক্ত ৬ কর্মচারীকে বন্দর ও পরিবহন বিভাগ ঢাকায় দৈনিক হাজিরা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
এমএসএম / জামান
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল