ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ১০:৪৪
নরসিংদীতে সেনাবাহিনীর অভিযানে জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) নরসিংদী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
 
সংবাদ সম্মেলনের পর ২৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব লুণ্ঠিত গুলি সদর মডেল থানায় হস্তান্তর করেন।
 
সেনাবাহিনী আরো জানায়, সদর উপজেলার চিনিশপুর এলাকার একটি ডোবায় কিছু গুলি (অ্যামুনেশন) রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে ২৮ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উক্ত স্থানে অভিযান চালায়। পরে সেখান থেকে ৫৮২ রাউন্ড গুলি (অ্যাম্যুনেশন) উদ্ধার করা হয়।
 
উল্লেখ্য, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি লুট হয়।

এমএসএম / জামান

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা