ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আওয়াল


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ১২:০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এসএম আব্দুল আওয়াল। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্য থেকে সর্বপ্রথম তিনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম এক বার্তায় প্রফেসর ড. এস এম আব্দুল আওয়ালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দনবার্তায় প্রফেসর ড. মো. রেজাউল করিম উল্লেখ করেন, প্রফেসর ড. এসএম আব্দুল আওয়াল খুলনা বিশ্ববিদ্যালয়ের এমন একজন গ্র্যাজুয়েট ও অধ্যাপক, যিনি স্বমহিমায় দেশে ও বিদেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন। প্রফেসর ড. মো. রেজাউল করিম আশা করেন, প্রফেসর ড. এসএম আব্দুল আওয়ালের বাংলাদেশের উচ্চ শিক্ষা নিয়ে যে ভাবনা এবং বহির্বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কাজের যে অভিজ্ঞতা  রয়েছে, তার পূর্ণ বাস্তবায়নে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম বিদ্যাপীঠ হবে।

তিনি আরো বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্য থেকে সর্বপ্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় আমরা গর্বিত।

উল্লেখ্য, প্রফেসর ড. এসএম আব্দুল আওয়াল ২০০৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে প্রথম স্থান অর্জন করে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরই ফলশ্রুতিতে তিনি একই ডিসিপ্লিনে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০৯ সালে বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি লুভেন থেকে মলিকুলার বায়োলজিতে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৫ সালে প্রফেসর ড. এসএম আব্দুল আওয়াল প্লান্ট সায়েন্স বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। প্রফেসর ড. এসএম আব্দুল-আওয়াল ফুলব্রাইট স্কলার হিসেবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পাদন করেন।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?