স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমাজ কল্যাণ পরিষদের চেক বিতরণ
পিরোজপুর জেলা সমাজসেবা অভিদপ্তর থেকে নিবন্ধিত ৪০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের অনুদানের ৮ লাখ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেকগুলো বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরে সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনগুলোর প্রতিনিধিদের নিজ নিজ এলাকায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার, মো. শওকত হোসেন গাজী প্রমুখ।
এমএসএম / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied