ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৩:২৯

আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্তে পূজা উদযাপন পরিষদের সাথে হাটহাজারী প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো মোরশেদের সঞ্চালনায় সভায় মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ১১৪টি ও সিটি কর্পোরেশন আওয়তাধীনসহ মোট ১২৮টি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।যে পূজামণ্ডপগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে, সেগুলোর প্রতি প্রশাসন কঠোর নজরদারি ব্যবস্থা করবে। সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গুজব না ছড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ সময় আরো বক্তব্য রাখেন- উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. মারুফ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাহবুবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী মো. আহাসান জাকি।  

এ সময় উপজেলার আওয়তাধীন পূজামণ্ডপের সার্বিক বিষয়ে আলোকপাত করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গৌবন্দ প্রসাদ মহাজন, সাবেক সাধারণ সম্পাদক শিমুল মহাজন, সাবেক সাধারণ সম্পাদক বিজয় দত্ত, সাবেক সাধারণ সম্পাদক রিমন মুহুরী, বর্তমান সভাপতি অলোক মহাজন, সাধারণ সম্পাদক সুজন তালুকদার প্রমুখ।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস