পঞ্চগড়ে দুর্গাপূজা উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় এই জেলার অসাম্প্রদায়িক সংস্কৃতি বজায় থাকবে বলে বিশ্বাস করি। পূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য সকলেরই সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপের নিরাপত্তার জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী টহল ও পাহারায় থাকবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে মণ্ডপ কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ প্রদান করেন তিনি। এছাড়া নিজস্ব ধর্মের উৎসবের জন্য যাতে অন্য ধর্ম পালনে ব্যাঘাত না ঘটে সেদিকে দৃষ্টি রাখার আহ্বানও জানান।
সভায় আরো বক্তব্য রাখেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির সিও লে. কর্নেল জিয়াউল হক, সেনাবাহীনির ২৯ বীর (সৈয়দপুর) কমান্ডার কর্নেল ইউসুফ আলী, র্যাব সিপিসি-২ নীলফামারী কোম্পানি কমান্ডার মেজর ইসতিয়াক, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি কল্লাণ কুমার ঘোষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকলেছুর রহমান সান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এবার জেলায় ২৯৯টি মণ্ডপে পূজা উদযাবন করা হবে।
এমএসএম / জামান
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের
মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার