ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের মানববন্ধন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৩:৫০
পটুয়াখালীর বাউফলে বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালন করেছেন শিক্ষকরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা পরিবারের আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসুচি পালন করা হয়।
 
উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক-কর্মচারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন- ধানদি কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুল্লাহ, পশ্চিম নওমালা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম হাবিব, চরআলগী রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফারুক হোসাইন, কর্পূরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি প্রমুখ। 
 
বক্তারা বলেন, একজন বেসরকারি শিক্ষককে বাড়িভাড়া বাবদ এক হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং উৎসব ভাতা শতকরা চারভাগের একভাগ হারে দেয়া হচ্ছে। এছাড়াও বেতন স্কেলের বৈষম্য রয়েছে। অথচ একই শিক্ষাক্রমে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদের চেয়ে বহুগুণ বেশি বেতন-ভাতা ভোগ করছেন। এতে বেসরকারি শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। আমরা বর্তমান সরকারের কাছে এই বৈষম্য দূরীকরণের দাবি জানাচ্ছি।
 
পরে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর কাছে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

এমএসএম / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা