ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে জাতির জনককে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৭-৮-২০২১ বিকাল ৫:২৫

কুড়িগ্রামের রৌমারীতে এক যুবক তার ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়া ও এ নিয়ে থানায় মামলা হলে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে শুক্রবার (২৭ ‍আগস্ট) সকালে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের মৃত আবুল হাসেম সরকারের ছেলে সেলিম মিয়া (৩৫) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাপী’ আখ্যা দিয়ে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয়। এরপর তা ওই মাধ্যমে তাৎক্ষণিক ভাইরাল হয়ে গেলে রৌমারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাইদুল ইসলাম মিনু বাদী হয়ে সেলিম মিয়ার বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সেলিম মিয়া নামের ফেসবুক আইডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'পাপী' আখ্যা দিয়ে মন্তব্য করে। এতে বঙ্গবন্ধু ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্মানহানি ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার বাদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাইদুল ইসলাম মিনু বলেন, বিবাদী জাতির জনক বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে অশ্লীল, অশালীন, প্রপাগান্ডামূলক কুরুচিপূর্ণ লেখনী, শব্দাবলীযুক্ত ফেসবুক পোস্টের মাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেছে, যা সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আমার মনে হওয়ায় আমি বাদী হয়ে এ মামলা দায়ের করেছি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছির বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগে তদন্তে সত্যতা পাওয়ায় সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা