অভয়নগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ
যশোরের অভয়নগরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সন্ত্রাস-নৈরাজ্য ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অভয়নগর থানা ও পৌর যুবদল-ছাত্রলের আয়োজনে উপজেলার নওয়াপাড়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নওয়াপাড়া স্টেশন বাজার থেকে শুরু করে যশোর-খুলনা মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ্ আসাদ, শ্রমিকদল নেতা রফিকুজ্জামান টুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা।
এ সময় উপস্থিত ছিলেন- নওয়াপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান লিপু, বিএনপি নেতা ফারাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপি’র সদস্য মাসুদ রানা, উপজেলা কৃষকদলের সভাপতি প্রফেসর নুরুজ্জামান, জেলা যুবদলেব সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ^াস, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান আতা, সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম, থানা ছাত্রদলের সদস্য সচিব তকিবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল হোসেনসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে ছাত্রদল নেতা মাসুদ রানা তুহিন, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন ও রমজান হোসেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসীদের হাতে মতিয়ার রহমান মতি নামের একজন ঘাট শ্রমিক নিহত হন। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখপূর্বক অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার