ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ পৌরসভায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৪:১১

সন্দ্বীপ পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু রোগের বিস্তার রোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছে সন্দ্বীপ পৌর কর্তৃপক্ষ। সোমবার (২৩ সেপ্টেম্বর) গৌধূলীলগ্নে এই মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

সন্দ্বীপ উপজেলা গেটে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাঈল, উপ-সহকারী পৌর প্রকৌশলী মোর্শেদ আলম, মো. রবিউল আলমসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও পৌর প্রশাসক তাসফিক সিগবাত উল্যাহ বলেন, সারাদেশে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। যদিও সন্দ্বীপে এখনো কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। তবুও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে জনগণকে রক্ষায় সন্দ্বীপ পৌরসভায় মশক নিধন অভিযান মঙ্গলবার থেকে শুরু হলো। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ফগার মেশিন ও স্প্রে মেশিন দ্বারা এ অভিযান পরিচালনা করা হবে। আমাদের কাছে চাহিদা অনুযায়ী মশক নিধনের ওষুধ মজুদ রয়েছে। ধারাবাহিকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সন্দ্বীপ উপজেলা কম্পাউন্ড থেকে শুরু করে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে এই মেশিন দ্বারা মশক নিধন অভিযান অব্যাহত থাকবে।

তারা আরো বলেন, যতদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত পৌরসভার বিভিন্ন ড্রেন ও জলাশয়সহ সর্বত্র কীটনাশক প্রয়োগ করা হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্ন কার্যক্রমও অব্যাহত থাকবে। আর এ পরিচ্ছন্ন কার্যক্রমকে সফল করতে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ