কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
গত কয়েক দিনের উজানের ঢলে ও অবিরাম বৃষ্টিতে কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি প্রতিদিনই হু হু করে বেড়েই চলেছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ধরলা নদীর পনি বেড়ে বিপদসীমার ২২ সে.মি উপর দিয়ে এবং ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে চিলমারী পয়েন্টে ৯ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। নদ-নদীর তীরের নিম্নাঞ্চলসমূহে পানি প্রবেশ করায় অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন।
জানা গেছে, জেলার নদ-নদীর চার শতাধিক চর ও দ্বীপচরে পানি ঢুকে পড়ায় সেখানে বাড়িঘরে পানি উঠে মানুষজন পড়েছেন বিপাকে। অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন। প্লাবিত এলাকার রোপা আমন ধান ও শাকসহ বিভিন্ন সবজি ক্ষেত পানিতে কয়েক দিন ধরে নিমজ্জিত রয়েছে।
জেলা কৃষি বিভাগের মতে, এ পর্যন্ত চলতি বন্যায় জেলায় ৭ হাজার হেক্টর জমির রোপা আমনসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বানভাসিদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। ইতোমধ্যেই জেলার ৯ উপজেলায় নগদ ১২ লাখ টাকা ও ২৮০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এসব শিগগিরই কবলিত স্থানসমূহে ইউএনও ও জনপ্রতিনিধিরা বিতরণ করবেন।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন