ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ইমামের পেছনে নামাজ পড়াকে কেন্দ্র করে ভাতিজার চড়-তাপ্পড়ে প্রাণ গেল চাচার


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৪:১২

নেত্রকোনার পূর্বধলায় মসজিদে ফজরের নামাজে ইমামের পেছনে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের চড়-তাপ্পড়ে প্রাণ গেল হাসিম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমাম মসজিদে অনুপস্থিত থাকলে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন ওই গ্রামের হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক। মঙ্গলবার তিনি ফজরের নামাজ পড়াতে এলে একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শাহজাহান আজিজুলের পেছনে নামাজ পড়বে না বলে জানান। তিনি অভিযোগ করেন, আজিজুলের সূরা শুদ্ধ হয় না। একপর্যায়ে আজিজুল নামাজ পড়ানোর পড় মসজিদ প্রাঙ্গণে এ নিয়ে আজিজুলের বাবা মৃত শাহেদ আলীর ছেলে হাসিম উদ্দিনের সাথে তারই চাচাতো ভাইয়ের ছেলে শাহজাহানের কথাকাটাকাটি শুরু হয়। কথাকাকাটির একপর্যায়ে শাহজাহান তার চাচা হাসিম উদ্দিনকে চড় মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গলের অধীন পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. শহিদ উল্লাহ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে