ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও-ওসির মতবিনিময়


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৪:২৫

নওগাঁর মহাদেবপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং মহাদেবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী পৃথক মতবিনিময় করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ওসি মহাদেবপুর থানা ভবনে আর গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় ইউএনও তার সভাকক্ষ শাপলায় মতবিনিময়ের আয়োজন করেন।

মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ হাশমত আলী জানান, গত ১৫ সেপ্টেম্বর তিনি মহাদেবপুরে যোগদান করেন। এর আগে নওগাঁয় জেলা ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি দেশের পরিবর্তীত পরিস্থিতিতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ শ্রম দিবেন বলে জানান। 

অপর মতবিনিময় সভায় নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, গত ১৭ সেপ্টেম্বর তিনি মহাদেবপুর উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি সাতক্ষিরা জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টরেট আরডিসি পদে কর্মরত ছিলেন। তিনি  বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের দর্পণ। দর্পণের সামনে আমি যেভাবে দাঁড়াবো, সেভাবেই আমাকে দেখা যাবে। সুতরাং যে যেরকম, সংবাদপত্রে তাকে যেন সেরকমভাবেই প্রকাশ করা হয়। আমি নিজেও যদি কোন অন্যায় করি তাহলেও আপনারা নির্ভয়ে সেটা লেখবেন।

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। এরা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সংস্কার করছেন। আপনারাও আপনাদের লেখনির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করবেন। আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে আমার কাছে বলবেন। আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব। যে কোনো ভূল সংবাদ লেখা সম্পর্কে সচেতন থাকতে হবে। বিভিন্ন ক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ চাই। আমারও ভুল হতে পারে। সেটা আমাকে ধরিয়ে দিলে সংশোধন করতে পারব। কোনো অনিয়মের খবর পেলে তা ভালো করে যাচাই করে লেখার জন্য বলেন তিনি।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, ইউসুফ আলী সুমন, সাইফুর রহমান সনি, সোহেল রানা, কাজী সামছুজ্জোহা মিলনসহ অনেকে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা