তজুমদ্দিনে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
ভোলার তজুমদ্দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠানে সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মাঝে দুর্নীতিবিরোধী স্লোগান সংবলিত এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক আবুল কালাম নিরবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় পরিচালক মো. মোজাহার আলী সরদার। বিশেষ অতিথি ছিলেন- উপ-পরিচালক এইচএম আখতারুজ্জামান, মো. সাঈদ আনোয়ার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী আব্দুল জলিল।
প্রধান অতিথি মো. মোজাহার আলী সরদার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের মাঝে ভবিষ্যৎ নেতৃত্ব লুকিয়ে আছে। এজন্যই এখন থেকে সততা ও আদর্শপূর্ণ জীবন গড়ার উপযুক্ত সময়। দুর্নীতিমুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।
এমএসএম / জামান
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা