ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২৪-৯-২০২৪ বিকাল ৫:২৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতরা বর্তমান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনেকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার ছিরু মৃধা (৭৫), তার দুই ছেলে হিটলার মৃধা (৩১) ও পিয়ার মৃধা (২৯)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার টোনাপাড়া এলাকার ছিরু মৃধার সঙ্গে একই এলাকার মৃত রুস্তম আলী মৃধার ছেলেদের জমি দিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে ঘটনার দিন সাইফার মোল্যার নেতৃত্বে সোহাগ মৃধা, মিরাজ মোল্যা, সাহিন মৃধা, শাকিব মৃধা ও শহিদুল্লাহ মৃধাসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত নিয়ে কীটনাশক বিক্রেতা পিয়ার মৃধার দোকানে প্রবেশ করে। এরপর অভিযুক্তরা পিয়ার মৃধাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে৷

পিয়ার মৃধার চিৎকারে তার বড় ভাই হিটলার শেখ ও বৃদ্ধ বাবা ছিরু মৃধা এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় অভিযুক্তরা দোকানের মালামাল ভাংচুর ও লুটপাট করে চলে যায়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালানো হচ্ছে।

এমএসএম / জামান

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা