এইচএসসি পরীক্ষার অব্যয়িত ফি ফেরত দেওয়ার নির্দেশ
লতি বছরের এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা হওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাকিগুলো বাতিল হয়ে যায়। এসব বিষয়ের পরীক্ষার জন্য নির্ধারিত ফিও অব্যয়িত থেকে যায়। সেই ফি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, এইচএসসি-২০২৪ এর স্থগিত পরীক্ষাগুলো গত ২০ আগস্ট বাতিল করা হয়েছে। যে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওই বিষয়গুলো ছাড়া অবশিষ্ট বিষয়গুলোর জন্য পত্রপ্রতি (তত্ত্বীয়) উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায় করা অর্থ পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা যায়, প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত উত্তরপত্র মূল্যায়ন ফি বাবদ ৪০ টাকা, কেন্দ্র কর্তৃক ৪৫ টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কেন্দ্র ফি বাবদ গ্রহণ করা অর্থের ১০ শতাংশ রেখে বাকি টাকা কেন্দ্রকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী সাড়ে ১৪ লাখ। পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। স্থগিত হওয়ার আগে ছয় থেকে সাতটি পরীক্ষা হয়েছিল। বাকিগুলো হওয়ার আগেই স্থগিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষাও হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে কয়েক দফা স্থগিত হওয়ার পর ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরুর কথা ছিল। কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামলে অন্তর্বর্তী সরকার পরীক্ষার সময় আরও দুই সপ্তাহ পিছিয়ে এবং নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গত ২০ আগস্ট কয়েকশ পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পরীক্ষা না দেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে সেদিনই সরকার তাদের দাবি মেনে নেয়।
T.A.S / T.A.S
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য