সাধারণ মানুষ কখনই হয়রানির শিকার হবে না : পঞ্চগড়ের পুলিশ সুপার
সাধারণ মানুষ কখনই হয়রানির শিকার হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের আযোজনে পলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেন, সাধারণ মানুষ কখনই হয়রানিন শিকার হবে না, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। সভায় গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, মাদক, জুয়া, চোরাচালান, অবৈধ যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্যপ্রাপ্তিতে পুলিশের সহযোগিতাসহ পুলিশের সাথে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন তারা।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি দ্রুততম সময়ে তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক বিষয়ে পুলিশ পদক্ষেপ গ্রহন করবে বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বাস দেন। এছাড়াও সাংবাদিকদের তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, পঞ্চগড় সদর সার্কেলের আমিরুল্লাহ, ডিআইও-১ মো. মোক্তারুল ইসলাম, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর চন্দন কুমার, সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়সহ প্রায় ৪০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের
মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার