মিরসরাইয়ে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১নং ওয়ার্ডের আজমনগর গ্রামে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
মিরসরাই উপজেলা ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন টিটু ও হিঙ্গুলী ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল হক সোহাগের যৌথ সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি শাহজাহান কোম্পানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি।
এ সময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন- হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী সালেহ আহম্মদ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, বারইয়ারহাট কলেজের ভিপি মো. দেলোয়ার হোসেন, যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, বারইয়ারহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন দে, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ওয়ার্ড সভাপতি ফরজুল কবির খোকন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মো. মহিউদ্দিন, মো. ওমর ফারুক, মো. নাছির আহমেদ, নুর নবী মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সদস্য ফরহাদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি দিদারুল আলম মিয়াজি বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর মানুষ মুক্ত হয়েছে, বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে দল এটা মেনে নেবে না। তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
এমএসএম / জামান
বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত
সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ
ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে
জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী
রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ