শত্রুদের সাথে আপন ভাইয়ের আঁতাত : মা-বোনকে বাড়িছাড়া করতে নানা কৌশল
শত্রুদের সাথে আপন ভাই আঁতাত করে মা ও বোনকে বাড়িছাড়া করতে নানা কৌশল অবলম্বন করছে মা-বাবার অবাধ্য ও কুলাঙ্গার সন্তান ঝিনাইদহ জেলায় নামমাত্র কিন্ডারগার্টেন বিদ্যালয়ের পরিচয় দানকারী এক প্রতারক শিক্ষক শেখ মির্জা। তার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে। সে কখনো বোয়ালমারী উপজেলায়, কখনো ফরিদপুর, মাগুরা এবং কখনো ঝিনাইদহে কোচিং বাণিজ্য করে থাকে। তার বাবা একজন স্বনামধন্য ব্যক্তি যুদ্ধকালীন নৌ কমান্ডের বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর।
মির্জা গত ২০ বছর এলাকায় আসেন না এবং ক্যান্সার আক্রান্ত বাবা ও বৃদ্ধ মায়ের খোঁজখবর রাখেন না। অসুস্থ পিতা-মাতার খবর না রাখার কারণে বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর তার মেয়ে তৃন্না বেগমকে নিজ নামের জমি ও সরকারের দেয়া বীর নিবাসটি লিখে দেন। সেই থেকেই শুরু করে বৃদ্ধ মাতা ও বোনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও শত্রুদের সাথে হাত মিলিয়ে মিথ্যা মামলা এবং শারীরিক নির্যাতন। বীরকন্যা পিতার দেয়া বীরনিবাস রক্ষায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। বাদ পড়েননি বৃদ্ধ মাতাও। আদালতে ১৪৪/১৮৮ মামলা করেও রক্ষা পায়নি বীর মুক্তিযোদ্ধার রেখে যাওয়া বসতবাড়ি, দুটি টিনের ঘর। ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল লুট করে ভেঙে নিয়ে যায় এবং জায়গা জোর করে দখল করে দলভুক্ত লাঠিয়াল বাহিনী। বাধা দেয়ায় বীরের স্ত্রী ও মেয়ে এবং নাতিকে হত্যার উদ্দেশ্যে বেদম মারপিটে রক্তাক্ত জখম করে হাসপাতালে পাঠিয়েছে জমি দখলকারী ও লুটেরা।
থানায় মামলা করেও রক্ণা মেলেনি। এখানেই শেষ নয়, এখন বখাটে মির্জা শত্রুর সাথে হাত মিলিয়ে মা ও বোনকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে বীর নিবাস দখলের পাঁয়তারা করছে। মোবাইল ফোনে হুমকি দিচ্ছে মাকে বীর নিবাস ছেড়ে দেওয়ার জন্য এবং এলাকার বখাটে নেশাগ্রস্তদের টাকা দিয়ে যে কোনো সময় মেরে ফেলতে পারে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন মা ও তার বোন।
এমএসএম / জামান
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬