ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ফিশিং বোটডুবি : ভাসমান ১৩ জেলে উদ্ধার


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ৩:২৭

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি ফিশিং বোট ডুবে গেছে। ডুবে যাওয়া বোটের ভাসমান ১৩ জেলেকে অন্য বোটের জেলেরা উদ্ধার করে দুবলার আলোরকোলে নিয়ে এসেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাগরের বঙ্গবন্ধু চরের দক্ষিণে গভীর সাগরে এ বোটডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ফিশিংবোট এফবি রাজা-১-এর মালিক পিরোজপুর সদরের মো. রাজা শেখ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল ফোনে  বলেন, জেলেরা সাগরে ঝড়ের কবলে পড়ে উপকূলে ফিরে আসার পথে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাগরের বঙ্গবন্ধু চরের দক্ষিণে গভীর সাগরে তার মালিকানাধীন ফিশিংবোটটি ডুবে যায়। ডুবে যাওয়া বোটের ১৩ জেলে সাগরে ভাসতে থাকেন। এ সময় এফবি হাবিবা নামে একটি ট্রলারের জেলেরা ওই ১৩ জেলেকে উদ্ধার করেন। রাত ১২টার দিকে উদ্ধার হওয়া জেলেদের দুবলার আলোরকোলে নেয়া হয়েছে বলে ফিশিং বোট মালিক জানিয়েছেন।

জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, সাগরে ফিশিং বোটডুবি এবং জেলে উদ্ধারের কোনো খবর তার জানা নেই।

এমএসএম / জামান

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩