ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুর উপজেলা চত্বর থেকে ককটেলসদৃশ্য বস্তু উদ্ধার


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ৩:৫৬

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা চত্বরে অবস্থিত পুরনো মুক্তিযোদ্ধা সংসদের পরিত্যক্ত টিনশেড ঘর থেকে ককটেলসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কয়েকজন যুবক পরিত্যক্ত টিনশেড ঘরের জানালা দিয়ে ককটেলসদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

মুক্তিযোদ্ধা সংসদের পুরনো টিনশেডের ঘরের দায়িত্বে থাকা আকতার হোসেন জানান, গত ৫ আগস্টের পর ঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। বুধবার দুপুরে উপজেলার আমিনুল ইসলাম বাবু আমাকে পুরনো টিনশেড ঘরটি খুলে দিতে বললে খুলে দেই। জানালা দিয়ে উঁকি দিয়ে স্থানীয় কয়েকজন যুবক টেবিলে রাখা ৬টি ককটেলসদৃশ্য বস্তু দেখার পর স্থানীয়রা ভিড় জমায়। পরে পুলিশে খবর দেয়া হয়।

উপজেলার দাসকান্দি গ্রামের আমিনুল ইসলাম বাবু বলেন, পরিত্যক্ত ভবনটিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বসার উদ্দেশ্যে আকতার হোসেনকে পরিত্যক্ত ঘরটি খুলে দিতে বলি। পরে আমিসহ স্থানীয় বেশ কয়েকজন যুবক টেবিলে রাখা ৬টি ককটেলসদৃশ্য বস্তু দেখে আঁতকে উঠি। হরিরামপুর উপজেলা বিএনপি অধ্যুষিত এলাকায় নাশকতা এবং আতঙ্ক তৈরির জন্য মঙ্গলবার বিকেল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনা বেড়ে গেছে। আর আজ (বুধবা্র) আমরা এগুলো দেখতে পেলাম। এর সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার।

দিয়াবড়ী গ্রামের খাইরুল মোল্লা জানান, আমার শারীরিক সমস্যার জন্য ওষুধ ক্রয় করতে এসে লোকজনের আনাগোনা দেখে কাছে এগিয়ে জানালা দিয়ে দেখি ৬টি ককটেলসদৃশ্য বস্তু টেবিলে রাখা।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মুমিন জানান, স্থানীয়দের সহায়তায় উপজেলা চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পুরাতন টিনশেড ঘর থেকে ৬টি ককটেলসদৃশ্য বস্তু উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এগুলো পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে।

T.A.S / জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা