লামায় দিনব্যাপী সমবায় অফিসের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
‘উৎপাদনমুখী সমিতি করি, উন্নত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবানের সমবায় কার্যালয় পরিচালনায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় অফিসার। প্রশিক্ষণে লামার বিভিন্ন ইউনিয়নসহ ১২টি সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লামা উপজেলা পরিষদ মিলনায়তন রুমে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি লামা উপজেলা সমবায় কার্যালয়ে আয়োজন করা হয়। লামা সমবায় সহকারী পরিদর্শক রহিম উদ্দিন আলোচনা করেন ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ব্যবস্থপনা সমিতির তথ্য এন্ট্রির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়ে।
লামা উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম প্রশিক্ষণে আলোচনা করেন সমবায় কী এবং এর গুরুত্ব, সমবায় সমিতির সদস্য হওয়ার যোগ্যতা ও সদস্যদের দায়িত্ব কর্তব্য, ব্যবস্থাপনা কমিটির সদস্য হওয়ার যোগ্যতা, ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী, ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিলুপ্তি, অপসারণ ও বহিষ্কার নিয়ে। বান্দরবান জেলা সমবায় অফিসার ফাতেমা বেগম আলোচনা করেন সমবায় সমিতির সভাসমূহ (বার্ষিক/বিশেষ সাধারণ সভা, ব্যবস্থাপনা কমিটির সভা, মুলতবী ও তলবী সভা) সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠান, সমবায় সমিতির আমানত ও ঋণ ব্যবস্থপনা এবং সমবায় সমিতির বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে।
উপজেলা আইসিটি কর্মকর্তা সুব্রত দাস আলোচনা করেন বিভিন্ন স্মার্ট ইলেকট্রনিক ডিভাইসসহ সমবায় সমিতির আর্থিক রেজিস্টার পরিচিতি, হিসাব সংরক্ষণ ও হিসাব বিবরণী প্রস্তুতকরণ, নিরীক্ষা কি ও এর প্রয়োজনীয়তা, নিরীক্ষা সম্পাদনে ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও করণীয় বিষয় নিয়ে। লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হোসেন চৌং আলোচনা করেন, সরকার কর্তৃক সমসাময়িক গৃহীত সামাজিক জনসচেতনামুলক বিষয়সমূহ- গুজব, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, প্রতারণা ইত্যাদি বিষয় নিয়ে।
T.A.S / জামান
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য