পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপাচার্য কার্যালয়ে যোগদান করেছেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকেনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়ালকে আগামী চার বছরের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেন।
যোগদান শেষে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সহযোগিতায় নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নতুনভাবে বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।
বৈষম্যবিরোধী আন্দালনে শহীদ এবং আহতদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের প্রতি দায়বদ্ধতা থেকে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করব। তাহলেই কেবল তাদের প্রতি সম্মান জানানো হবে। সবাইকে আন্তরিকভাবে দেশের জন্য দায়িত্ব পালন এবং দ্বিতীয় স্বাধীনতা স্বার্থক করতে কাজ করতে হবে। সবাইকে সহনশীল হয়ে এবং ত্যাগ স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোপরি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। এই বিশ্ববিদ্যালয় হবে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানের আদর্শ বিদ্যাপীঠ। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য স্বপ্ল ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে। তাহলে এক সময় বিশ্ববিদ্যালয়টি জাতীয়ভাবে অনন্য সুনাম অর্জন করবে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে দাঁড়াবে। আমি পাবনার ঐতিহ্য বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই। শিক্ষার্থী ও আমার স্বপ্ন অনেক বড়। আমি নতুন কিছু নিয়ে আসতে চাই। সেজনজট দ্রুত কমানোর জন্য সবাই মিলে চেষ্টা করব।
তিনি বৈষম্যবিরোধী আন্দোলন ও গত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম-খুনের শিকার হওয়াদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের বিনিমিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের বাড়িতে যাবেন জানিয়ে বলেন, আহত ছাত্রদের চিকিৎসাসহ তাদের কল্যাণে সবকিছু করার চেষ্টা করব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে আমি প্রত্যাশা করি।
এদিকে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ আদায় শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় পরিচালিত দোয়ায় অংশগ্রহণ করেন।
T.A.S / জামান
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর মাসুদুর রহমানের
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন: সভাপতি রাজিব, সম্পাদক বাপন
কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব
ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের