এসপির সাংবাদিক সম্মেলন
রাজবাড়ীতে ১০ দিনে ৫ খুন, গ্রেপ্তার ৪
রাজবাড়ীতে চলতি মাসে পরপর ৫টি হত্যাকাণ্রডে বর্ণনা ও অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। গত ১৫ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনে ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার মোছাম্মৎ শামীমা পারভীন বলেন, সবশেষ গত ২৪ সেপ্টেম্বর সকালে রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকায় মালটা বাগানে বিদ্যুতের তারে জড়িয়ে একটি শিশুর মৃত্য ঘটে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাতে পাংশায় নিজ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয় তার স্বামী। অপরদিকে গত ২১ সেপ্টেম্বর কালুখালী থানায় এক চোরকে পিটিয়ে হত্যা করে জনতা আর ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তরা চরমপন্থী নেতা শুসীলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। ২৩ সেপ্টেম্বর নেশার টাকার জন্য নিজের স্ত্রীকে হত্যা করে স্বামী।
পুলিশ সুপার জানান, পৃথক এই পাঁচটি হত্যাকাণ্ডে পাঁচটি মামলা দায়ের হয়েছে। সেই সাথে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম (সদ্য পদোন্নতিপ্রাপ্ত এসপি), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখায়রুজ্জামানসহ বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ