ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শালিখায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৫-৯-২০২৪ বিকাল ৫:৫৪

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারো শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে পূজামণ্ডপসমূহে নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় শালিখা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শালিখা থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন, শালিখা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাসেদুল হাসান, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সীতাচন্দ্র বিশ্বাসসহ শালিখা উপজেলার ৭টি ইউনিয়নের সকল হিন্দু সম্প্রদায়ের নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে শালিখা উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। এছাড়াও সাদা পোশাকে ভিবি, ডিএসবি মাঠে কাজ করবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ সকল পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়। 

এবার ২ অক্টোবর শুভ মহালয়ার মধ্যবিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু, ৮ অক্টোবর সায়ংকালে দেবীর বোধন, ৯ অক্টোবর পূর্বাহ্নে মধ্য ষষ্ঠীপূজা, ১০ অক্টোবর পূর্বাহ্ন মধ্য সপ্তমী বিহিতপূজা, ১১অক্টোবর মধ্য অষ্টমী বিহিতপূজা, ১২অক্টোবর মধ্য মহানবমী পূজা এবং ১৩ অক্টোবর দশমী বিহিত পূজায় বিসর্জন।

T.A.S / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা