শরীয়তপুরে দপ্তরির বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থামার চরসেনসাস তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আলমাছ রাজ (৩৫) চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকার ফজা রাজের ছেলে এবং ওই বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।
এদিকে অভিযোগ দায়েরের পর ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে একটি মহল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগ ও ভিকটিমের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (২৫ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর সকল ছাত্র-ছাত্রী বের হলে পেছন থেকে স্কুলটির দপ্তরি আলমাছ রাজ ভিকটিম সাদিয়ার (ছদ্মনাম) হাত ধরে টেনে স্কুলের দ্বিতীয় তলায় নিয়ে কেঁচিগেট আটকে তাকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার-চেঁচামেচি করে কোনোরকমে বাইরে চলে আসে। পরবর্তীতে ভিকটিম তার মাকে ফোন করে বিষয়টি জানালে তিনি স্কুলে এসে মেয়েকে উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে অভিযুক্ত দপ্তরিকে তার কর্মস্থল ও পরে বাসায় গিয়েও খুঁজে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায়।
তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ