ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, সিদ্ধান্ত হতে পারে আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১১:৪৭

সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে কয়েক বছর ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। এবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের পক্ষ থেকে দাবি উঠেছে, পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। তাদের সেই দাবি পর্যালোচনা করে ভর্তি নীতিমালা সংশোধনে আজ সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সভা থেকে স্কুলে ভর্তির প্রক্রিয়ায় লটারি থাকবে নাকি পরীক্ষা নেওয়া হবে, তা চূড়ান্ত হতে পারে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা কর্মকর্তা, ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানরা অংশ নেবেন।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, ঢাকাসহ দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো লটারির মাধ্যমে ভর্তি নিয়ে আপত্তি তুলেছেন। তারা নানা যুক্তিও তুলে ধরছেন। সেগুলো সভায় আলোচনা হবে। সংশ্লিষ্টদের মতামত ও বাস্তবতা বিবেচনায় নিয়ে ভর্তি নীতিমালায় কিছু সংশোধন আসতে পারে।

বিষয়টি নিয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. আব্দুর রশীদ জানান, লটারির মাধ্যমে ভর্তির বিষয়টিতে পরিবর্তন আসবে কি না, সেটা সভায় সিদ্ধান্ত হবে। বিষয়টি নিয়ে সরকারের স্পষ্ট নীতিগত সিদ্ধান্ত নেই। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের দাবি নিয়ে আলোচনা করে তা যৌক্তিক মনে হলে পরিবর্তন আসতে পারে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?