ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় ফয়সাল হত্যাকাণ্ড : ৫ মাসেও তদন্তের অগ্রগতি নেই


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১২:১৮

নড়াইলের লোহাগড়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের আহমদ মোল্লার ছেলে ফয়সাল মোল্যা (২৪) হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো রহস্য উদ্ঘাটন হয়নি। পুলিশি অবহেলা এবং উদাসীনতার কারণে চাঞ্চল্যকর এ হত্যা মামলা এখন ‘ডিপ ফ্রিজে’ চলে গেছে।

চলতি বছরের ১৩ মে সন্ধ্যায় লোহাগড়া পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের কলা ব্যবসায়ী কাসেম খানের বাড়ির সামনের পাকা রাস্তায় ছুরিবিদ্ধ অবস্থায় ফয়সালের লাশ এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে পুলিশ।

নিহত ফয়সালের বাবা-মা ও স্বজনরা জানান, ঘটনার দিন ফয়সালকে মধুমতি নদীর চরকালনা এলাকায় ১০-১৫ জন মারধর করে। পরে ভ্যানযোগে কলা ব্যবসায়ী কাসেম খানের বাড়ির সামনে ফেলে হত্যা করে। হত্যাকাণ্ডের পর থেকে তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত বিশ্বাস বিভিন্ন দিক থেকে তদন্ত শুরু করলেও এখনো স্পষ্ট কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, পুলিশের তদন্তে কিছু সন্দেহভাজন ব্যক্তির নাম উঠে এলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। হত্যার কারণ নিয়ে নানা কথা শোনা গেলেও পুলিশ তেমন কোনো নিশ্চয়তা দিতে পারেনি।

এদিকে, লোহাগড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার এবং ঘটনার সঠিক তদন্তের দাবি করছেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন এ ব্যাপারে আশ্বাস দিলেও বাস্তবে কার্যকরী পদক্ষেপের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এতে ফয়সালের পরিবার এবং স্থানীয়রা হতাশ হয়ে পড়েছে। তারা চান বিষয়টির দ্রুত সমাধান হোক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত বিশ্বাস জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েও সঠিক রহস্য উদ্ঘাটন করতে পারেননি।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ