ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ড নিংস্ব দুই কৃষক পরিবার


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ২:৩০

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আগুনে বাবলু শেখ ও তার চাচাতো ভাই নান্নু শেখ নামে দুই কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ওই পরিবার দুটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। অগ্নিকাণ্ডে দুই পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা। গত মঙ্গলবার বিকালে উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, গত  মঙ্গলবার বিকালে বাবলু শেখের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির অন্য ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আশার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্তণে আসে। আগুনে পুড়ে আসবারপত্র, কাপড়-চোপড়, ফসল, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।

ক্ষতিপ্রস্ত কৃষক নান্নু শেখ জানান, আগুনে তার ঘরে থাকা ২০ মণ পাট, ৫ মণ ধানসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। মাথা গোজার জায়গাটুকু পর্যন্ত শেষ হয়ে গেছে।

বাবলু শেখ জানান, তার ঘরে পেঁয়াজের দানা ২৮ কেজি, ১০ মণ পাঠ, ১৩ মণ রসুন ও ১২ মণ পিঁয়াজসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারও মাথা গোজার জায়গাটুকু নেই।

এমএসএম / জামান

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা