ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রধান শিক্ষক প্রধানের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ


আসাদ হোসেন রিফাত photo আসাদ হোসেন রিফাত
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৩:২০

তথ্য গোপন করার কারণে জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এসএস হাই স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের সংযুক্ত টেকনিক্যাল কলেজের শিক্ষকবৃন্দ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করে তারা বলেন, ২০১৬ সালে সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা এলে হাতীবান্ধা উপজেলার একমাত্র স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান এসএস হাই স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজের নাম প্রস্তাব করা হয়। সে সময় বিদ্যালয়টি পরিদর্শনে এলে পরিদর্শন টিমকে তথ্য গোপন করে শুধুমাত্র এসএস উচ্চ বিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়। এসএস উচ্চ বিদ্যালয়ের সঙ্গে বিএমটি টেকনিক্যাল কলেজটির নাম গোপন রাখা হয়। এমন অভিযোগ করেছেন টেকনিক্যাল কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

তবে এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান বলেন, ওই সময়ে জাতীয়করণের জন্য যে টিম এসেছিল, তাদের ফর্মে টেকনিক্যাল কলেজের জাতীয়করণের কোনো অপশন ছিল না। তাই সব ধরনের চেষ্টা করেও টেকনিক্যাল কলেজটিকে জাতীয়করণের আওতায় আনা সম্ভব হয়নি।

এ বিষয়ে হাতীবান্ধা এসএস হাই স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজের প্রভাষক শফিকুল ইসলাম হিরো বলেন, হাই স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম তথ্য গোপন করার পাশাপাশি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম করেছেন। আমরা এর সুষ্ঠু তদন্তপূর্বক তার শাস্তি দাবি করছি।

বিএমটি শাখার শিক্ষকগণ দাবি করে বলেন, ২০১৬ সালে বিএমটি শাখাটি জাতীয়করণ করার জন্য বিএমটি শাখার ১৬ জন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা চাপ দিয়ে বুঝে নেন প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান। পরবর্তীতে বিএমটি শাখা বাদ দিয়ে শুধুমাত্র এসএস উচ্চ বিদ্যালয়ের জাতীয়করণের গেজেট প্রকাশ হলে উক্ত বিএম শাখাটি জাতীয়করণ থেকে বঞ্চিত হয়। পরবর্তীতে এ বিষয়ে রেজাউল করিম প্রধানের কাছে বিএম শাখার শিক্ষক-কর্মচারীবৃন্দ বঞ্চিত হওয়ার বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম প্রধান বিভিন্নভাবে বিএম শাখার শিক্ষকদের চাকরি থেকে বঞ্চিত করার হুমকি প্রদান করেন।

এ বিষয়ে তার আরো অভিযোগ করেন, কোনো শিক্ষক-কর্মচারী যাতে কোনো ধরনের আইনি পদক্ষেপ নিতে না পারেন, সেজন্য ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেন।

অভিযোগকৃত সংযুক্ত কাগজপত্রে দেখা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানের দুর্নীতির চিত্র ভর্তি। এছাড়া ফরম ফিলাপে নিয়ম-নীতির বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণ এবং মাসিক বেতনের সাথে অতিরিক্ত টাকা নেয়া হয়।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক