ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৩:২০

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারো পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পূজামণ্ডপসমূহে নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পিরোজপুর পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম হোসেন, পিরোজপুরের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর বদরুল, র‌্যাব-৮-এর কমকর্তা মাসুদ, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম-পরিচালক মো. আব্দুল কাদের, পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, বিএনপির পিরোজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলু, বাংলাদেশ জামায়াত ইসলাম পিরোজপুরের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে পূজামণ্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ বিপুলসংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ